আমরা সবাই উৎসব মুখর প্রাণী।
লেখক-জগদীশ রায় ( ১৪ এপ্রিল ২০২২)
আমরা সবাই উৎসব মুখর প্রাণী।
বিষয় যা ই হোক না কেন
সেটা নিয়ে ধুমধাম করে
করতে হবে উৎসব।
হোক না সে কোনো মহামানবের
জন্ম বা মৃত্যু দিন।
অথবা কোনো ধর্মীয় দিন।
উৎসব পালনের ক্ষেত্রে
আমাদের থাকবে না ঋণ।
তাই চলুক উৎসবের তা ধিনা ধিন ধিন।
আমাদের জানার দরকার নেই
কোনো মহামানবের জীবনাদর্শ সম্পর্কে।
দরকার নেই নিজেদের জীবনে কোনো আদর্শের
শুধু চাই উৎসবের তা ধিনা ধিন ধিন।
সঙ্গে চাই ডিজে বোতল আর অন্য কিছু
আমরা থাকতে চাইনা উৎসব পালনে ঋণ।
যে মহামানবেরা নিজের জীবনের বাজী রেখে
তোমাদের সার্বিক উত্থানের জন্য করল বলীদান।
তাদের দেওয়া সুবিধা নিতে তোমাদের নেই কোনো লজ্জা।
লজ্জা শুধু তাদের নাম ও গুণ গানে।
তাই যারা তোমাদের সমস্ত অধিকার হরণ করেছে
এখনো নিরন্তর করে চলেছে
তোমরা ছুটে চলেছ তাদের পিছনে।
তোমাদের তো আদর্শ চাই না।
চাই, উৎসব, চাই গান বাজনা।
ও দিন আর দূর নয়,
সব আলো ধীরে ধীরে ছুটে চলেছে
ঘুট ঘুটে অন্ধকারের দিকে।
তোমার গোলামীর শেষ শৃঙ্খল পরা
শুধুমাত্র সামান্য সময়ের অপেক্ষা।
মেতে থাকো ব্রাহ্মণ্যবাদের নেশায়
তাকিয়ে থাকো ওদের উৎসবের আশায়
অপেক্ষা করো শেষ শৃঙ্খল পরে নিতে গলায়।
আর যদি সামান্যতম বিবেক তোমার
লুকিয়ে থাকে কোনো কোণায়
জাগিয়ে তোল তাকে।
একবার সব বিভেদ ভুলে গিয়ে
শুরু করো জীবনের শেষ সংগ্রাম।
শুরু হোক জীবন-মরণের সংগ্রাম।

0 comments:
Post a Comment