যোগেন্দ্রনাথ পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় শুধুমাত্র তফসিলীদের নয়, সমস্ত সংখ্যালঘুদেরই প্রতিনিধিত্ব করেছেন।লেখক- সদানন্দ বিশ্বাস
যোগেন্দ্রনাথ পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় শুধুমাত্র তফসিলীদের নয়, সমস্ত সংখ্যালঘুদেরই প্রতিনিধিত্ব করেছেন এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য নিরন্তর সংগ্রাম করে গেছেন।৩৮ ‘৫০-এর দাঙ্গা-বিধ্বস্ত পূর্ববঙ্গে সরকারী বিধি-নিষেধের তোয়াক্কা না করে এবং নিজের ভবিষ্যতের কথা মাথায় না এনে তিনি যেভাবে ঝটিকা সফর করে বিপন্ন সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন, তাদের মনে সাহস-বল জুগিয়েছেন, তাদের নিরাপত্তার জন্য সাধ্যমত চেষ্টা করেছেন- এক কথায় তা অনবদ্য। তাঁর ত্বরিৎ হস্তক্ষেপের ফলে সাম্প্রদায়িক সংঘর্ষের সেই ঘোরতর দুর্দিনে অনেক বিপন্ন পরিবার উদ্ধার হয়েছে, অনেকের প্রাণ রক্ষা পেয়েছে। এ ব্যাপারে অধ্যাপক সমর গুহের স্পষ্ট স্বীকৃতি উল্লেখের দাবি রাখেঃ “১৯৫০ সালের ঢাকা দাঙ্গায় যোগেনবাবুর জন্য আমার প্রাণ রক্ষা হয়েছে- সেকথা আজও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করি।”৩৯ (তথ্য- মহাপ্রাণ যোগেন্দ্রনাথ বঙ্গভঙ্গ ও অন্যান্য প্রসঙ্গ, লেখক- সদানন্দ বিশ্বাস, পৃষ্ঠা ২২৮ )

0 comments:
Post a Comment