বিজয় দশমী কী ও কেন ? কিসের বিজয় দশমী?
বিজয় দশমীর ইতিহাসঃ কিসের বিজয়, কেন এই উদ্যাপন?
তাহলে আসুন এ বিষয়ে জানতে চেষ্টা করি-
বিজয় দশমীর সঠিক নাম অশোক বিজয়
দশমী। মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয় করে যে বিজয় উৎসব দশ দিন ধরে পালন করেছিলেন, সেটাকেই অশোক বিজয়া দশমী বলা হয়। আর এই দিন সম্রাট বৌদ্ধ ধম্ম দিক্ষা নিয়েছিলেন। তাই এই দিন বৌদ্ধ ধম্মের পবিত্র উৎসব হিসাবে পালন করা হয়। ঐতিহাসিক সত্যত্যা হচ্ছে, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর হিংসার রাস্তা ত্যাগ করে বুদ্ধ ধম্ম গ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন। তিনি বৌদ্ধ ধম্ম গ্রহণ করার পর অনেক বৌদ্ধ স্থানে ভ্রমণ করেন। বুদ্ধের জীবন চর্চা করা ও সেটা নিজের জীবনে পালন করার কাজ করেন। আর তিনি বহু শিলালিপি, ধম্ম স্তম্ভ-এর নির্মাণ করিয়ে ছিলেন। সম্রাট অশোকের এই ধার্মিক পরিবর্তনে খুশি হয়ে দেশের জনগণ ঐ সব স্মারক বা স্তম্ভ সাজিয়ে দ্বীপ জ্বালিয়ে দ্বীপ উৎসব পালন করেন। এই আয়োজন খুব খুশি ও আনন্দের সঙ্গে দশ দিন পর্যন্ত চলে। আর দশম দিনে সম্রাট অশোক রাজ পরিবারের সঙ্গে ভন্তে মোজ্ঞিলিপুত্ত নিষ্প এর কাছে ধম্ম দিক্ষা গ্রহণ করেন। ধম্ম দিক্ষার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, “আজ থেকে আমি শস্ত্র এর পরিবর্তে শান্তি আর অহিংসা দিয়ে প্রতিটি প্রাণীর মন জয় করার ব্রত গ্রহণ করছি।” এই জন্য বৌদ্ধ জগত একে অশোক বিজয় দশমী হিসাবে পালন করেন।
হিন্দুধর্মে বিশ্বাসী
বাঙ্গালিদের দুর্গা পূজার মধ্যে একদিন হয় দশমী। প্রচলিত কথায় বলা হয়, রাম, রাবণের সঙ্গে যুদ্ধে
বিজয়ী হয়; তাই এই বিজয় দশমী। বাস্তবে কি তাই? দুর্গা পূজার ইতিহাস তো
সেদিনকার। আর রাম বিজয় প্রাপ্ত হয়েছিল বলে বিজয়া দশমী করা হলে বাংলার বাইরে কেন হিন্দুধর্মে বিশ্বাসী
বাঙালিরা ছাড়া অন্য কেউ এই পূজা করেন না?
আসলে এই বিজয়া দশমীর
ইতিহাসকে Encounter করা হয়েছে। আর ব্রাহ্মণ্যবাদীরা তাদের সুবিধা মত কাহিনীতে রূপান্তারিত করেছে।
এবার আসি আসল
প্রসঙ্গে। মহারাষ্ট্রে বিশেষ করে বৌদ্ধধম্মে বিশ্বাসীরা বিজয়া দশমীকে খুব করে পালন
করেন। কারণ বাবা সাহেব বিজয়া দশমীর দিন ধর্মান্তর করেছিলেন। কিন্তু সাধারণতঃ
প্রচার হয় যে, বাবা সাহেব 14 October ধর্মান্তর করেছিলেন। এর পিছনে আসল
ঘটনা কি ?
আপনারা অনেকেই
হয়তঃ জানেন যে, সম্রাট অশোক বৌদ্ধ ধম্ম গ্রহণ করেছিলেন
কলিঙ্গ বিজয়ের পর। সম্রাট অশোকের জীবনে
ধম্মানুভুতির মাইলস্টোন হিসাবে
কলিঙ্গ বিজয়কে মনে করা হয়। তিনি যে দিন এই বৌদ্ধধম্ম গ্রহণ করেন, সেই দিনটি ছিল
আশ্বিন মাসের শুক্লা দশমীর দিন। তিনি হিংসার নিতি থেকে
মুক্ত হয়ে বিজয় প্রাপ্ত হন। সারা দেশে পালিত হোল উৎসব। শারদোৎসব। অর্থাৎ শরৎকালের বিজয় উৎসব। সম্রাট
অশোকের ধম্মবিজয় উৎসব। যা
পরবর্তীকালে সারা ভারতবর্ষে রাষ্ট্রীয় উৎসবে পরিণত হয়। বাবা সাহেব কিন্তু 14 October মনে
করে ধর্মান্তর করেননি। তিনি একাধারে সম্রাট অশোকের প্রতি যেমন শ্রদ্ধার্পণ করেন।
তেমনি 1956 সালের October
মাসের দশমীর দিনকে ঐতিহাসিকভাবে
স্মরণ করেন এবং সবাইকে এই দিনটির গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন। তাই October মাসের দশমীর দিনটাকে বৌদ্ধিক ভাবনায় বলা হয় ‘অশোক বিজয় দশমী’। সেই অশোক বিজয় দশমীকে Encounter করে দিয়ে ব্রাহ্মণ্যবাদের
বিজয় দশমীতে রূপান্তরিত করেছে।
কিন্তু ব্রাহ্মণরা এক কাল্পনিক রাম আর রাবণের যুদ্ধ বিজয়ের কাহিনি প্রচার করে সম্রাট অশোকের এই মহত্ত্বপূর্ণ উৎসবকে কব্জা করে নিয়েছে।
দশহরা-দশেরা বা রাবণ বধ ?
দশহরা- দশেরা বা রাবণ বধ এর সঙ্গে যে তথ্য জুড়ে আছে সেটা হচ্ছে- চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ, মোট দশ জন সম্রাট।
১) চন্দ্রগুপ্ত মৌর্য ২) বিন্দুসার মৌর্য ৩) সম্রাট অশোক ৪) কুনাল মৌর্য ৫) দশরথ মৌর্য ৬) সম্প্রতি মৌর্য ৭ শালীশুক্ত ৮) দেববর্মা মৌর্য ৯) সত্যধন মৌর্য এবং ১০) বৃহদ্রথ মৌর্য।
এই মৌর্য বংশের শেষ নাবালক সম্রাট বৃহদ্রথ মৌর্য এর সেনাপতি ছিল- পুষ্যমিত্র শুঙ্গ। ১৮৫ খৃষ্টপুর্বাব্দে প্রকাশ্য রাজ সভায় পুষ্যমিত্র শুঙ্গ রাজা বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের স্থাপনা করে। যেদিন সম্রাট বৃহদ্রথ কে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ, তখন এই বিজয়া দশমী উৎসব চলছিল। যেটা সম্রাট অশোকের সময় থেকে চালু হয়েছিল, অশোক বিজয় দশমী হিসাবে। তো পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে উৎসব পালন করে, আর নাম দেয় বিজয় দশমী। ‘অশোক বিজয় দশমী’ -এর পরিবর্তে শুরু হয় শুধু বিজয় দশমী। এই উৎসবে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের দশ জন সম্রাটের আলাদা আলাদা পুতুল বানিয়ে তাঁদের দশ মাথা এক সঙ্গে দহন করে। আর তখন থেকে নাম দেয় দশ মাথা রাবণ দহন। আসলে দশ মাথা রাবণের প্রতীক হচ্ছে দশ জন মৌর্য সম্রাট এর দহন বা মৌর্য বংশের বিনাশ। এবার আপনার বিচার করুন দশ মাথা রাবণের প্রতীক কি অশুভের প্রতীক? না কি আপনাদের ভ্রমিত করে নিজেদের ঐতিহ্য কে মুছে দেওয়া হচ্ছে এবং নিজেদের অজান্তেই নিজেদের পূরব পুরুষদের অপমান করছেন? এই ভাবনার দায়িত্ব কিন্তু আপনার আমার ও আমাদের সকল মূলনিবাসীদের। বাবাসাহেব কিন্তু এই ইতিহাসকে তুলে ধরার জন্য এই দিনে ধম্ম দীক্ষা গ্রহণ করেন।
বাবাসাহেব আম্বেদকর এই অশোক বিজয় দশমীকে সম্মান জানানোর জন্য 1956 সালের বিজয় দশমীর দিন ধম্ম দিক্ষা গ্রহণ করেছিলেন। ঐ বছর অর্থাৎ 1956 সালের 14ই অক্টোবর সম্রাট অশোকের বিজয় দশমীর 2500 বছর পূর্ণ হয়েছিল। তাই ঐ দিনটাকে ঐতিহাসিকভাবে পালন করার জন্য বাবাসাহেব ধম্ম দীক্ষা গ্রহণ করেন। আর নাম দেন “ধম্ম চক্র প্রবর্তন দিন” হিসাবে। “ধম্ম” অর্থাৎ ভাইচারা যার উদ্দেশ্য সমতা, স্বতন্ত্রতা, বন্ধুতা ও ন্যায়। “ধম্ম চক্র প্রবর্তন” অর্থাৎ এই ধম্মের চাকাকে অর্থাৎ সমতা, স্বতন্ত্রতা, বন্ধুতা ও ন্যায় এর চাকাকে গতি প্রদান করা। যেটা সম্রাট অশোক চালু করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ সে চাকাকে রুদ্ধ করে দিয়েছিল। এবার আপনার এই ধম্মের চাকা কে গতিশীল করবেন না কি ধর্মের চাকা কে অর্থাৎ অসমানতা, অবিচার, মানসিক গোলামীর চাকা কে গতিশীল করবেন ভেবে দেখুন !
https://youtu.be/HokT-ugzW1c?si=FU9TGFyL8O1obodM
https://youtu.be/ek5Y4YoS15o?si=i-xjXyZgnz2CjeMx_
https://youtu.be/0GoH8kzhN1c?si=Mri6Qtllx7HCamF8

